অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয়টিও শুরুতেই চাপে বাংলাদেশের মেয়েরা। ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।ফারজানা হক আর শারমিন আক্তার ফিরে গেছেন রানের খাতা না খুলেই। শারমিন সুলতানা আউট হয়েছেন ৫ রান করে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫ আর সোবহানা মোস্তারি ৬ রানে অপরাজিত আছেন।প্রথম ওয়ানডেতে ১৬৬ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেয়েদের।



