এস এম আলম, ১১ অক্টোবর: রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী)স্কুল এন্ড কলেজ পাবনা, জাতীয় পর্যায়ে সাঁতারে পদক জয়ী হয়েছে। ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬ জাতীয় পর্যায়ে কুমিল্লায় গত ০৮ অক্টোবর সাঁতার প্রতিযোগিতায় আর এম একাডেমি বাণিজ্য বিভাগের দশম শ্রেণির নুরুজ্জামান নূর ১০০ মিটার মুক্ত সাঁতারে দ্বিতীয় স্থান রৌপ্য-পদক ও রীলে সাঁতারের তৃতীয় স্থান ব্রোঞ্জ-পদক ১০০ মিটার বুক সাতারে চতুর্থ স্থান ও ২০০মিটার মুক্ত সাঁতারে পঞ্চম স্থান অর্জন করে। এছাড়াও পূর্বে, চাঁপা -অঞ্চল (রাজশাহী ও রংপুর বিভাগ)০৪/১০/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, উপঞ্চল রাজশাহীতে ২১/০৯/২০২৬ তারিখে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, পাবনা জেলা পর্যায়ে ১৩/০৯/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, পাবনা সদর উপজেলায় ০২/০৯/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, কৃতি খেলোয়াড়ের ইচ্ছা ভবিষ্যতে অলিম্পিয়ান হওয়া। শিক্ষা প্রতিষ্ঠানটি সব সময় শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রাধান্য দেয় এবং ক্রীড়া ক্ষেত্রে সকল বিষয়ে প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আখতারুজ্জামান, সভাপতি, মো: কামরুজ্জামান (প্রিন্স) এবং ক্রীড়া শিক্ষক মো: রফিকুল ইসলাম নয়ন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকা প্রকাশক এস এম আলম সহ সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে খেলোয়ারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।




