Homeজাতীয়সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

বিএনপি কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।জানাজার আগে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য দেওয়া হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments