Homeখেলাধুলানতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ডোনাল্ড

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ডোনাল্ড

একটা সময় বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করেছেন। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশে বেশ সুনামও কুড়িয়েছেন অ্যালান ডোনাল্ড। পেসারদের উত্থানে তার ভূমিকাকে বেশ বড় করে দেখা হয়।এবার নতুন দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই পেসার। এসএ২০-এর ২০২৭ মৌসুমের জন্য ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোবার্গ সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ আলবি মরকেলের সঙ্গে কাজ করবেন তিনি। স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মরকেলকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।ডোনাল্ডের নিয়োগে বিদায় নিতে হচ্ছে এরিক সিমন্সকে। তিনি এখন ইংল্যান্ডে ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দেবেন।

২০০৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। এ ছাড়া ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও কাজ করেছেন সাবেক এই পেসার।জোবার্গ সুপার কিংসের কোচিং স্টাফে আরও পরিবর্তন এসেছে। সাবেক উইকেটকিপার-ব্যাটার পিয়েরে ডি ব্রুইনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে টাইটানস ও নামিবিয়ায় মরকেলের সঙ্গে কাজ করেছেন তিনি। দলের নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব নেবেন ইভান স্পিচলি। তিনি টমি সিমসেকের স্থলাভিষিক্ত হবেন।এসএ২০-এর পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, গকেবেরহায়। ২১ ফেব্রুয়ারি কেপটাউনে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা। সেন্ট জর্জেস পার্কে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৬ সালের ফাইনালের দুই প্রতিপক্ষের লড়াই দিয়েই শুরু হবে নতুন আসর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments