Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব মান দিবস পালিত

পাবনায় বিশ্ব মান দিবস পালিত

এস এম আলম, ১৪ অক্টোবর: ’অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্বসাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পাবনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই পাবনার উপপরিচালক ও অফিস প্রধান জাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, সারম্যাগো ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান অ্যানাটলি কিওলয়েভ, সারম্যাগো ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক অ্যালেকসেন্ডর জাচেভ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, স্কয়ার শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি দবির উদ্দিন, আরিফুল ইসলাম, শিহাব, জয়ন্ত কুমার পাল এবং পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments