এস এম আলম, ১৪ অক্টোবর: পাবনায় দুগ্ধ খামারি, দুধ উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হাসান ইবনে রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক খাইরুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা উপ-পরিচালক তৌফিক ইকবাল, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সেবাস্টিন রেমা, মো: ইব্রাহিম হোসেন, উপপরিচালক, বিভাগীয় কার্যালয় এবং ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, দুগ্ধ খামারি, উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা। সভায় বক্তারা দুগ্ধ খাতের বিভিন্ন সমস্যা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।





