এস এম আলম, ৩ ডিসেম্বর : পুর্ব ঘোষনা ছাড়াই মিল বন্ধের প্রতিবাদে সকালে পাবনা সুগার মিল গেটের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মিলের শ্রমিক এবং আখ চাষীরা। পরে তারা বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও এবং কিছু সময়ের জন্য অবরোধ করে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, মিল বন্ধের কারনে এ মিল জোন এলাকার সাড়ে তিন হাজার আখচাষীসহ ক্ষতিগ্রস্থ হবে মিলের সাড়ে আটশ শ্রমিক।

