এস এম আলম,৬ ডিসেম্বর : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক,শেখ রনি, জেলা যুবলীগ এর কার্যকরী সদস্য ফাহিমুল কবির খান শান্ত, আনোয়ার হোসেন শেখ লালু, ফজলে শাহরান বিপু,এম এইচ ইসলাম হিমেল, একরাম হোসেন,আসিফ ইকবাল জনি, শাকিল খান, যুব নেতা রাসেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।এছাড়া জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগও এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
