Homeজেলা সংবাদকুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল...

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


এস এম আলম,৬ ডিসেম্বর : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, সিনিয়র আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ,জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন,জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, শ্রম বিষয়ক সম্পাদক মিঠু সর্দার,সদর থানার সেক্রেটারি সোহেল হাসান শাহীন,পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান সুমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন প্রধান,ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments