এস এম আলম, ১০ ডিসেম্বর, পাবনা : আজ ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে আন্তর্জাতিক মানের সেবা মূলক সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর পাবনা জেলা কমিটির পক্ষ থেকে র্যালি ও মানববন্ধন আয়োজন করে। পথর্যালিটি মেরিল বাইপাস থেকে স্বাধীনতা চত্ত্বর ঘুরে পাবনা সদর প্রেস ক্লাবে এসে শেষ হয়।“ঘুরে দাড়াব আবার, সবার জন্য মানবাধিকার” এই স্লোগানে – সুশৃঃক্ষল, সুদর্শন ও বিশাল পথর্যালি শেষে প্রেস ক্লাব প্রাঙ্গনে মতবিনিময় ও মানববন্ধন করে। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, পাবনা জেলা সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ও রিপন হোসেন সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা কমিটি সহ আরও অনেকেই।মানববন্ধনে শুভেচ্ছা কথা রাখেন রাজশাহী বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা কমিটির সভাপতি , সাধারন সম্পাদক সহ আরও অনেকেই, র্যালিটি পরিচালনা করেন রিপন হোসেন।
পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন
RELATED ARTICLES
