আগামী বছর (২০২১) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার’ চালু করবে শিল্প মন্ত্রণালয়। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হবে।
সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
