Homeজেলা সংবাদপাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

পাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

এস এম আলম, ৮ জানুয়ারি: পাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন এর আসিয়াব প্রধান কার্যালয় থেকে ভাড়ারা ইউনিয়ন চরাঞ্চলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদেশ ফাউন্ডেশন এর প্রতিনিধি সাইদ আকলাস হোসাইন, মাছরাঙ্গা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা,

পাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পাবনা জেলা সেক্রেটারী আব্দুল হামিদ খান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন ”নতুন চোখ” পত্রিকা’র প্রকাশক এস এম আলম, আসিয়াব এর উপ-নির্বাহী পরিচালক নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে ভাঁড়ারা ইউনিয়ন এর পদ্মা বেষ্টিত চরাঞ্চলে অসহায় দরিদ্র ছিন্নমুল শিশুদের নিয়ে আসিয়াব এর প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতাভূক্ত ৫০০ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments