Homeজেলা সংবাদতৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে

এস এম আলম, ১১ জানুয়ারি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।প্রতীক বরাদ্দের পর দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু¯পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু,

পাবনা পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরিফ,, যুগ্ম আহবায়ক শেখ রনি, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু, সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিত ঘোষ সহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।এছাড়া বিএনপি, জাতীয় পার্টিসহ মেয়র পদে ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments