এস এম আলম,২৩ জানুয়ারি ঃ পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে মেয়র পদে, সৎ ও যোগ্য প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন। তারই অংশ হিসেবে শনিবার বিকালে আব্দুল হামিদ রোড, সোনাপট্টি, নিউ মার্কেট, হাজী মার্কেট, পাবনা রবিউল মার্কেট, সহ পাবনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক গণসংযোগ করেছেন । এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগএর নির্বাচনী পরিচালনা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চেম্বার অব কর্মাস এর সহ সভাপতি মাসুদুর রহমান মিন্টু, ফোরকান রেজা বাদশা বিশ্বাস সহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, চেম্বার অব কর্মাস এর নের্তৃবৃন্দ। গণসংযোগে নের্তৃবৃন্দ জানান, পাবনা জেলার উন্নয়ন, ব্যবসা বাণিজ্যর প্রসার ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি রোধে নৌকা প্রতীকের জয়ের কোনো বিকল্প নেই। ’’



