Homeজেলা সংবাদআগামী ৭ ফেব্রুয়ারি থেকে পাবনায় শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পাবনায় শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম


এস এম আলম,৪ ফেব্রুয়ারি : দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কবির মাহমুদ জানান, এ জেলার জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ৮৪ হাজার ডোজ করেনার টিকা।এজন্য সরকারী নীতিমালা অনুয়ায়ী ওয়েব সাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকা প্রনয়ন, সুষ্ঠু সংরক্ষন ও পাবনা জেনারেল হাসপাতালসহ ৮টি বুথের সাহায্যে এ টিকা দেয়া হবে। এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন ও ডেপুটি সিভিল সার্জন ডা: আবু জাফর, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান সহ সাংবাদিকগণ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments