Homeজাতীয়করোনার নমুনা পরীক্ষা ছাড়াল ৩৭ লাখ

করোনার নমুনা পরীক্ষা ছাড়াল ৩৭ লাখ

দেশে করোনাভাইরাসের রোগী শনাক্তকরণে নমুনা পরীক্ষা ৩৭ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোট ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৮৯ হাজার ৯০৭টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ১৭ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়।শুরুর দিকে শুধুমাত্র স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের একমাত্র পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সর্বমোট ২০৬টি নমুনা পরীক্ষা চালু হয়। মোট নমুনা পরীক্ষার মধ্যে আরটি পিসিআর ল্যাব ১১৬টি, জিন এক্সপার্ট ল্যাব ২৮টি এবং র্যাপিড এন্টিজেন ল্যাবের সংখ্যা ৬২টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments