Homeখেলাধুলাটিকা নিলেন পাপন

টিকা নিলেন পাপন

করোনাভাইরাসের টিকা নিলেন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেনস উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ। তবে টিকা নেয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি।

দেশে করোনা ভ্যাকসিন আসার আগে থেকেই এ বিষয়ে তৎপর ভূমিকা পালন করে এসেছেন পাপন। মূলত বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের পরিচালক হিসেবে তিনি ছিলেন ভ্যাকসিন আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে।তবে অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এতদিন ভ্যাকসিন নিতে পারেননি পাপন। আজ সকালে প্রথম ডোজের টিকা নিয়ে নিলেন তিনি।

এর আগে সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি জানিয়েছেন, শিগগিরই জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ জাতীয় পর্যায়ের সকল ক্রিকেটারদের করোনা টিকা দেয়া হবে। যাতে করে পূর্ণাঙ্গ পরিসরে দেশের ঘরোয়া ক্রিকেট শুরু করা যায়।উল্লেখ্য, গত সোমবার করোনা টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিনও। সোমবার বেলা ১১টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments