এস এম আলম, পাবনাঃ বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনাচাষে উচ্চ ফলনশীল সরিষা আবাদের উপর অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। বিকেলে ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামের একটি প্রদর্শনী প্লটে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনষ্টিটিউটের পরিচালক ড. আব্দুল মালেক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুর আলম মন্ডল ড. আজিজুল হক, এডিড কৃষিবিদ মো: শামসুল আলম, ও এইও মাহমুদুল আলম খান।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: খান জাহান আলী।

কৃষিবিদরা জানান, বিনা সরিষা-৯ জাতের এ ফসল আবাদে প্রচলিত সরিষার থেকে প্রায় দ্বিগুন লাভবান হবে কৃষক। পরে কৃষকদের এ সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

