এস এম আলম, ২৩ ফেব্রুয়ারি,পাবনা ঃ পাবনায় নৌকার বিপক্ষে কাজ করেছেন বা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে পাবনার চাটমোহর বালুচর মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী ঠাকুরগাঁও পৌরসভার উদাহরণ দিয়ে বলেন, এখানেও প্রথমে সবাই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলেও পরে সবাই নৌকার পক্ষে কাজ করেছেন, এটা থেকে পাবনা পৌরসভার বিদ্রোহীদের শিক্ষা নেওয়া উচিৎ ছিল। তিনি বলেন, বিদ্রোহীদের তালিকা তৈরির কাজ চলছে। শেষ হলেই কঠোর ব্যবস্থা নেবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।চাটমোহর পৌরসভার মেয়র শাখাওয়াত হোসেন শাখোর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এস.এম কামাল হোসাইন । বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ এডভোকেট শামসুল হক টুকু , পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স , পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
নৌকার বিপক্ষে ক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে”- পাবনায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
RELATED ARTICLES
