Homeজাতীয়”করোনা মোকাবেলায় বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম”-পাবনায় তথ্যমন্ত্রী ড. হাছান...

”করোনা মোকাবেলায় বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম”-পাবনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

এস এম আলম, ২৪ ফেব্রুয়ারিঃ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা মোকা বেলায় বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।টিকা প্রাপ্তিতেও বিশ্বের মধ্যে ২৫ তম। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি নেতা এবং বুদ্ধিজীবিরাও এখন টিকা নি”েছন। দুপুরে পাবনার ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খাঁন পৌর মুক্তমঞ্চে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন,আওয়ামীলীগের নের্তৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অর্থ বা পেশীশক্তি নয়, ত্যাগী এবং দলের প্রতি অনুগতদেরকেই প্রধান্য দেয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, এস.এম কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সাংসদ, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments