এস এম আলম, ১ মার্চ ,পাবনা ঃ পাবনা অঞ্চলের পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ার ডে পালন করেছে পাবনা জেলা পুলিশ ।

১৯৭১ সালে পাবনায় পাক হানাদার বাহিনীর সাখে সম্মুখ যুদ্ধে ২১ জন ও বিভিন্ন সময়ে কর্তকব্যরত অবস্থা ও করোনাকালীন সময়ে আরো ২৩ জন পুলিশ সদস্য শহীদ হন। এই ৪৪ জন পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে পুলিশ সুপার কার্যালয়ে দেয়ালে স্থাপন করা হয়েছে শহীদদের ছবি দিয়ে পুলিশ মেমোরিয়াল ওয়াল।

সকালে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোভাযাত্রা নিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পন করা হয় । পরে পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সম্বর্ধনা।
পুলিশ সুপার মোহিবুল ইসলাম খানের সভাপতিত্বে এসভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র জাহিদ নেওয়াজ, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, সিআইডির পুলিশ সুপার খান মোহাম্মদ রেদওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, র্যাব পাবনা ক্যাম্প কমান্ডার আমিনুল কবির তরফদার,


জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ’বাংলা টিভি’ জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ জেলার সকল থানার অফিসার গন এসময় উপস্থিত ছিলেন।


