Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে শিশুরা ভ্যাকসিন পাবে বছর শেষে

যুক্তরাষ্ট্রে শিশুরা ভ্যাকসিন পাবে বছর শেষে

চলতি বছরের শেষের দিকে মার্কিন শিশুদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মহামারি বিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতেই মার্কিন শিশুদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হতে পারে।

স্কুলগামী লাখ লাখ শিশুকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা সম্ভব হলে তারা দ্রুত আবারও স্কুলে ফিরতে পারবে। এর ফলে কয়েক লাখ বাবা-মায়ের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তা অনেকটাই কমে যাবে। শিশুরা স্কুলে যেতে পারছে না বলে তাদের পড়াশুনার সব দায়িত্ব এখন বাবা-মায়ের ওপরই। কিন্তু স্কুল খুলে গেলে সেটা শিশুদের জন্য যেমন ভালো তেমনই তাদের বাবা-মায়েদের জন্যও ভালো। শিশুরাও দীর্ঘদিন ধরে বাড়িতে আটকা পড়ে থাকায় তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।স্কুল খুলবে কীনা তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। কেউ কেউ শিশুদের স্কুলে পাঠানোর পক্ষে আবার অনেকেই বলছেন, মহামারি পরিস্থিতিতে শিশুদের বাড়িতেই থাকা বেশি নিরাপদ।

বেশ কিছু বেসরকারি এবং ধর্মীয় স্কুলগুলো সরকারি স্কুলের আগেই খুলে দেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন এলাকার শিক্ষকরা এভাবে স্কুল খুলে দেয়ার পক্ষে নন।সম্প্রতি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের এক ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে স্কুলগুলো আগেই খুলে দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। এর আগে দেশটিতে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা অনুমোদন দেয়া হয়।

এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে অ্যান্থনি ফাউসি বলেন, ‘আমাদের হাতে এখন তিনটি কার্যকরী টিকা রয়েছে।’ এখনও পর্যন্ত কোনো টিকাই শিশুদের জন্য অনুমোদন পায়নি। অর্থাৎ ১৬ বছরের কম বয়সী শিশুরা এখনও টিকার আওতায় নয়। কিন্তু শিশুদের ওপর টিকার ট্রায়াল ইতোমধ্যেই শুরু হয়েছে। ফলে আশা করা যাচ্ছে যে তাদেরও এ বছরের শেষের দিকেই হয়তো ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

ফাউসি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ১৪ থেকে ১৮ বছর বয়সী উচ্চ মাধ্যমিকের শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি। আমি সঠিকভাবে এটা বলতে পারছি না যে স্কুলগুলো কবে শুরু হবে। তবে এটা বলা যায় যে এটা খুব শিগগিরই হবে।’

শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়টি গুরুত্ব দিয়েই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। ৫ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ২০২১ সালের শেষে বা ২০২২ সালের শুরুতেই ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ফ্লোরিডার অরল্যান্ডো থেকে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে রোববার বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রে স্কুল পুনরায় চালু করার জন্য নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, ‘মা, বাবা এবং মার্কিন শিশুদের পক্ষ থেকে আমি জো বাইডেনের কাছে আহ্বান জানাচ্ছি যে স্কুলগুলো খুলে দিন এবং শিশুদের বাইরে বের হতে দিন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments