Homeআন্তর্জাতিকজার্মানিতে বাড়ল লকডাউন

জার্মানিতে বাড়ল লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপিত লকডাউন ধীরে ধীরে তুলে নেয়ার ব্যবস্থা করছে জার্মানি। এ লক্ষ্যে পাঁচটি পদক্ষেপের কথা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। খবর- ডয়চে ভেলে।বৃহস্পতিবার এক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, চলমান লকডাউন ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ছাড় দেয়া হয়েছে বেশকিছু বিধিনিষেধে। চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জানিয়েছেন, পাঁচটি পদক্ষেপে ধীরে ধীরে লকডাউন তোলার ব্যবস্থা করা হবে। তবে লকডাউন তুলতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে ফের সেই অঞ্চলে কড়া লকডাউন ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে ভ্যাকসিন প্রদানে আরও গতি আনা হবে বলেও জানান মার্কেল।

বুধবার জার্মানির ১৬টি রাজ্যের প্রধানদের সঙ্গে টানা প্রায় ৯ ঘণ্টা বৈঠকের পর লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান দেশটির চ্যান্সেলর।

ওই বৈঠকের দেয়া বিবৃতিতে মেরকেল জানান, জাতীয় এবং রাজ্য স্তরে পাঁচটি পদক্ষেপের মাধ্যমে লকডাউন শিথিল করা হবে। প্রতি ১৪ দিনে এই পদক্ষেপগুলো নেয়া হবে। তবে সংক্রমণ না কমলে এ পদক্ষেপগুলো নেয়া হবে না।লকডাউন শিথিল করার পরে পর পর তিন দিন যদি সংক্রমণ একশর বেশি হয়, তাহলে ফের কড়া লকডাউন ফিরিয়ে আনা হবে। আগামী ৮ মার্চ থেকে জার্মানির সব নাগরিক সপ্তাহে একবার বিনামূল্যে র‍্যাপিড টেস্ট করাতে পারবেন।এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবাইকে দেয়া হচ্ছে না। ৬৫ বছরের নীচে যাদের বয়স, তারাই এই ভ্যাকসিন পাচ্ছেন। একটি স্বাধীন কমিটি তৈরি করা হয়েছে, যারা এই নিয়ম বদলানো যায় কি-না, তা খতিয়ে দেখবে। তাদের গ্রিন সিগন্যাল মিললে সবাইকেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments