Homeআন্তর্জাতিকঅ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দ্বিধাবিভক্ত ইউরোপ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দ্বিধাবিভক্ত ইউরোপ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। কয়েকটি দেশ ইতোমধ্যে এই টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে। এই টিকা যে নিরাপদ তার জন্য আরও যাচাই-বাছাইয়ের কথা বলছে তারা। তবে এর মধ্যেও কয়েকটি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রেখেছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগে জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের ১৩টি দেশ এর ব্যবহার স্থগিত করেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

তবে পোল্যান্ড এবং বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রেখেছে।এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকা ব্যবহার বন্ধ না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই। 

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ১৮ মার্চ তাদের অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে।১৬ মার্চ ইএমএ জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকায় এখনো তাদের ‘দৃঢ় বিশ্বাস’ রয়েছে। ইএমএ প্রধান ইমার কুক উল্লেখ করেন, কয়েকটি দেশে রক্ত জমাট বাঁধার যে খবর পাওয়া গেছে সাধারণ মানুষের মধ্যে এটি তুলনামূলক সাধারণ ঘটনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments