এস এম আলম, ১৯ মার্চঃ মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে উৎসব মুখোর পরিবেশে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী বই মেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। সন্ধ্যায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনাতনে পুস্তক প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ঈশ্বরদীর দরিদ্র প্রতিবন্ধী যুবক হিরক আহমেদ ১২০ ফুট আয়তনের বিশাল কেক তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী তাঁর পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকার চেক ও ক্রেষ্ট বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, মেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
