এস এম আলম, ২২ মার্চঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পাবনায় মানব বন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ ও ঐক্য ন্যাপ। সোমবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের পাবনা শাখার সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যেতি কুন্ডু, জেলা পূজা উদযাপণ পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষ ঘোষ দুখু, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদ পাবনা জেলা সাধারন সম্পাদক বাদল ঘোষ, জয়কালী বাড়ী মন্দির সম্পাদক প্রলয় চাকী ,

বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদ জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব স্যান্যাল বিল্লু ,বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের সদর থানা সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রভাষ চন্দ্র, সদর উপজেলার পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক কোমল চন্দ্র দাস, পূজা উদযাপণ পরিষদের সাংগঠনিক সম্পাদক তপণ কুমার হরি , শ্রী শ্রী ঠাকুর অনুকল চন্দ্র সেবা আশ্রম এর শিপালী রাণী, সদর উপজেলার পূজা উদযাপণ পরিষদের সহ সভাপতি নিতাই চন্দ্র সরকার, পাবনা পৌর পূজা উদযাপণ পরিষদের সম্পাদক দীপঙ্কর সরকার জিতু ,বাংলাদেশ মহিলা পরিষদ এর সভানেত্রী পূরবী মৈত্র সহ স্থানীয় নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তরা সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দাবী করেন।
