Homeজাতীয়স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসব যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানমালা আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তারা জানান, এসব অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে সমগ্র বিশ্ববাসী এই উদযাপনের এক সঙ্গে যুক্ত হতে পেরেছে। শুধু তাই নয় স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন করে পরিচিতি পেয়েছে।বীর মুক্তিযোদ্ধারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments