Homeজাতীয়উন্নয়নশীল দেশে উত্তরণে মিরপুর সেনানিবাসে শোভাযাত্রা

উন্নয়নশীল দেশে উত্তরণে মিরপুর সেনানিবাসে শোভাযাত্রা

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় মিরপুর সেনানিবাসে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। শনিবার সকালে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ন্যাশানাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন। মিরপুর সেনানিবাসের সকল ইউনিট, সংস্থা, প্রতিষ্ঠানের কর্মরত সামরিক-বেসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকরা শোভাযাত্রায় অংশ নেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments