Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় চার্চে বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় চার্চে বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দেশটির মাকাসার শহরের ক্যাথলিক চার্চে সন্দেহভাজন দুই আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। ইস্টার হলিডের শুরুতেই চালানো ওই হামলায় ১৪ জন আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।

বিস্ফোরণের সময় চার্চের ভেতর লোকজন প্রার্থনা করছিল। দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রথমদিকে পুলিশ জানিয়েছিল যে, একজন হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয় যে, দুই আত্মঘাতী ওই হামলা চালিয়েছে।হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ওই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কীনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।

মাকাসার শহরে গত জানুয়ারিতে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সন্ত্রাসবিরোধী ইউনিট। সে সময় সন্দেহভাজন দু’জন পুলিশের গুলিতে নিহত হয়। ওই দু’জন ২০১৯ সালে ফিলিপাইনের একটি চার্চে জোড়া বোমা হামলার ঘটনায় জড়িত ছিল। সে সময়কার ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়।

রোববারের হামলার বিষয়ে চার্চের ফাদার উইলহেমাস তুলাক বলেন, সন্দেহভাজন এক বোমা হামলাকারী একটি বাইক নিয়ে চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে দেন।ওই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থলে বেস্টনী দিয়ে রেখেছে। ওই চার্চের কাছে পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এই ঘটনায় কারা দায়ী সে সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি। এছাড়া এখনও কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
মাকাসারের মেয়র ড্যানি পোমান্তো বলেন, চার্চের ভেতরে হামলার ঘটনা ঘটলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments