Homeখেলাধুলাআইপিএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

আইপিএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।কিছুদিন আগেই কেকেআরের হয়ে আইপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে নেন সাকিব আল হাসান। একই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টেস্ট সিরিজ। সাকিব সেই সিরিজ বাদ দিয়ে খেলবেন আইপিএল। যা নিয়ে তুমুল সমালোচনা বাংলাদেশে।

তবে শনিবার বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ আবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মিডিয়াকে জানিয়েছেন, মোস্তাফিজকে ছাড়পত্র দেয়ার বিষয়টি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরও কিছু অভিজ্ঞতা হবে।’এর অর্থ, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজে দলে থাকা হচ্ছে মোস্তাফিজের। তিনি আইপিএল খেলবেন রাজস্থান রয়ালসের হয়ে, ১ কোটি রুপির বিনিময়ে। আইপিএলে বাংলাদেশের অন্য তারকা সাকিব আল হাসান শনিবারই কলকাতা চলে গেলেন কেকেআরে যোগ দেয়ার জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments