Homeজেলা সংবাদপাবনায় বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াসের দাফন সম্পন্ন

পাবনায় বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াসের দাফন সম্পন্ন


এস এম আলম, ২৪ এপ্রিল,পাবনা: পাবনায় বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াসের দাফন সম্পন্ন হয়েছে। সকালে পাবনা জেলা স্কুল মাঠে গার্ড অব অনার শেষে অনুষ্ঠিত হয় জানাজা নামাজ্। জানাজার পর তাঁর মরদেহ আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়।

পাবনা জেলা স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াসকে গার্ড অব অনার প্রদান

মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস গতকাল করেনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দুদুকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান , পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, গোপালপুর ক্লাব সাধারণ সম্পাদক মোঃ আলী আহসান বক্তার,মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চীফ উৎপল মীর্জা, ’’বাংলা টিভি’ জেলা প্রতিনিধি এবং অনলাইন ’’নতুন চোখ’’ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments