এস এম আলম, ২৪ এপ্রিলঃ পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের মা মাহমুদা ইসলাম- এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ যোহর পাবনার আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদে কোরআন খানীর আয়োজন করা হয়। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



