আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদৌ গন কৌলিবেলি মারা গেছেন। তিনি চলতি বছরের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন। ৬১ বছর বয়সে বুধবার এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্টের সেক্রেটারি জেনারেল প্যাট্রিক আচি বলেন, আমি এমন খবর দিতে গিয়ে গভীরভাবে শোকাহত যে, প্রধানমন্ত্রী আমাদৌ বুধবার সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন। মন্ত্রিসভার এক বৈঠকের পর তার মৃত্যু হয়। দুই মাস ফ্রান্সে চিকিৎসা গ্রহণের পর গত সপ্তাহেই দেশে ফিরেছিলেন আমাদৌ। তিনি অনেকদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। গত ২ মে চিকিৎসার জন্য ফ্রান্সে গিয়েছিলেন তিনি।


