এস এম আলম, ১৩ জুলাই : পাবনায় ২য় দফা করোনার টিকাদান কার্যক্রমের ২য় দিনে আজ সাড়ে ৫শ নারী পুরুষকে টিকা দেয়া হয়েছে।সকালে পাবনা জেনারেল হাসপাতাল,পুলিশ হাসপাতাল সহ তিনটি উপজেলার মোট ৭ টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলাকে টিকাদানের আওতায় আনা হবে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এবার পাবনায় ৩৯ হাজার দুইশ ডোজ টিকা দেয়া হবে বলেও জানান তারা।
পাবনায় ২য় দফা করোনার টিকাদান কার্যক্রমের ২য় দিন
RELATED ARTICLES
