Homeজেলা সংবাদপাবনায় কোভিড চিকিৎসায় স্কয়ার গ্রুপের বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

পাবনায় কোভিড চিকিৎসায় স্কয়ার গ্রুপের বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

এস এম আলম, ১৪ জুলাই : চলমান করোনা পরিস্থিতিতে পাবনায় কোভিড চিকিৎসায় বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে স্কয়ার গ্রুপ।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কোভিড কমিটির সভাপতি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক এ্যাডভোকেট আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাহেদ পারভেজ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।স্কয়ার গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, এসব অক্সিজেন পাবনা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments