Homeফিচার সংবাদপাবনায় কোভিড চিকিৎসায় বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন

পাবনায় কোভিড চিকিৎসায় বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন


এস এম আলম, ১৪ জুলাই ঃ চলমান করোনা পরিস্থিতিতে পাবনায় কোভিড চিকিৎসায় বিনামুল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পাবনা ফাউন্ডেশন। বিকালে সিভিল সার্জন কার্যালয়ে জেলা কোভিড কমিটির সভাপতি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন পাবনা ফাউন্ডেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, পাবনা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রেল সচিব সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, পাবনা ডায়বেটিস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা ফাউন্ডেশন এর সহ সভাপতি প্রফেসর শিবজিত নাগ , পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক সালেহ মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সধারণ সম্পাদক সৈকত আফরোজ, পাবনা ফাউন্ডেশন এর সদস্য ছিফাত রহমান সনম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’- এর প্রকাশক এস এম আলম সহ পাবনা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। পাবনা ফাউন্ডেশন এর উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, এসব অক্সিজেন পাবনা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসায় ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments