এস এম আলম, ৫ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী।এ উপলক্ষে সকালে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দীন স্টেডিয়ামে বৃক্ষ রোপন ও বিতরণ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

