Homeফিচার সংবাদপাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ...

পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত

এস এম আলম, ৫ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী।এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয় পাবনায়” শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ,জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন , ইউএনও তাহমিনা আক্তার রেইনা উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা প্রমুখ। পরে পুলিশের উদ্যোগে ১০ হাজার এবং জেলা প্রশাসনের উদ্যোগে ২২শ গাছের চারা বিতরন করা হয়। এদিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগ বঙ্গবন্ধু এবং শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments