Homeজেলা সংবাদশেখ কামালের জন্মদিনে পাবনা জেলা পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ কামালের জন্মদিনে পাবনা জেলা পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

এস এম আলম, ৫ আগষ্ট : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম। দুপুরে প্রয়াত পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভূঁইয়া একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে ৭২টি ফলদ, বনজ ঔষুধি জাতের বিভিন্ন প্রকারের বৃক্ষের চারা লাগিয়ে দিনটিকে স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম ,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রোকনুজ্জামান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহ জেলা পুলিশের দায়িত্বরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এ উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments