এস এম আলম, ১১ আগষ্ট : পাবনার ডিবি পুলিশ কার্যালয় চত্বরে শুরু হয়েছে জেলা পুলিশ এবং পুলিশ নারী কল্যান সংস্থার (পুনাক)উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচী।দুপুরে এ কাজের উদ্বোধন করেন পুনাকের পাবনা জেলা কমিটির সভানেত্রী মিসেস শাহরিনা জাহান। এসময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার পিপিএম ,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার জিন্না আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশরদী) সার্কেল ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সবিজ শাহরিন সহ ৯টি উপজেলার দায়িত্বরত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের সকল অফিসারগনের সহধর্মীনি ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সকল সদস্যগণ ।



