এস এম আলম, ১১ আগষ্ট : করোনা চিকিৎসা এবং মহামারী প্রতিরোধে পাবনায় স্কয়ার গ্রুপের সহায়তায় যুবলীগের উদ্যোগে মুমুর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি চলছে বিনামুল্যে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে আজ দুপুর থেকে পৌর এলাকার আরিফপুরে শুরু হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের টিকা নিবন্ধন কার্যক্রম। সংগঠনের সেচ্ছাসেবকরা করোনা টিকা রেজিষ্ট্রেশনের পাশপাশি টিকা কার্ড হস্তান্তর করে।যুবলীগ নেতৃবৃন্দ জানান, এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৫ হাজার পৌরবাসীর টিকা নিবন্ধনের পাশপাশি তিন হাজার করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।




