এস এম আলম, ২৯ অক্টোবর : মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সি এম এইচ হাসপাতালে নিবির পরিচর্যা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা ও রাজনীতি বিদের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যরা।


