এস এম আলম, ৩০ অক্টোবরঃ পাবনায় শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ। সকালে পাবনা জেলা স্কুলে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ,পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুজ্জাতুল্লাহ, কামরুন নাহার জলি, সহ স্বাস্থ্যকর্মী ও পাবনা জেলা স্কুলের ছাত্র শিক্ষক বৃন্দ। জেলায় এবার ৫ থেকে ১৬ বছর বয়সী চার লাখ সাড়ে সাতাশ হাজার শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমি নাশক ট্যাবলেট।

