এস এম আলম, ৩০ অক্টোবরঃ ’মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে সকালে শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় থেকে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর থানায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সুধি সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার ,সদর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফফ হোসেন , পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, শামসুর রহমান খান মানিক, চেম্বার অব কর্মাসের সভাপতি সাইফুৃল আলম স্বপন চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা প্রপারটিজ এন্ড ডেভেলপার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা,আলহাজ্জ আব্দুল লতিফ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক এ্যাডঃ মো আব্দুল হান্নান, এ্যাডঃ কামরুন নাহার জলি, সহ অন্যান্য। অনুষ্ঠান সঞ্চালন করেন এস আই ডেভিড হিমাদ্রি কর্মা ।



