এস এম আলম, ১ নভেম্বর : শহীদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস ২০২১ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরু শহিদ বুদ্ধিজীবিদের আত্মা শান্তির কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। তিনি বলেন এবার মহান বিজয় দিবসে ৫০ বার তপৎধ্বনি করা হবে এবং সূর্যাদয়ের সাথে সাথে পুস্পমাল্য ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আরো বক্তব্য দেন নির্বাহি কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব এবং স্কুল কলেজের প্রধান শিক্ষক শিক্ষিকাসহ সরকারি ও বেসরকারি প্রধান কর্মকর্তাবৃন্দ।


