এস এম আলম, ১ নভেম্বর : অ্যাটকো সংগঠনের সভাপতি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। পরে আলাদা ভাবে শ্রদ্ধা জানানো হয় টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকেও। শনিবার সাধারণ সভায় অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। টানা দ্বিতীয়বার সভাপতি নির্বার্চিত হোন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সংগঠনটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সভাপতি ডিবিসির ইকবাল সোবহান চৌধুরী ও সহ-সভাপতি দেশ টিভির আরিফ হাসান সহ আরো ১৫ জন পরিচালক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু
RELATED ARTICLES
