এস এম আলম, ৩ নভেম্বর : জেল হত্যা দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপির সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোকেয়া খাতুন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলার মহিলা আওয়ামীলীগের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

