Homeজেলা সংবাদবীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু টানা দ্বিতীয়বারের মত অ্যাটকোর সভাপতি নির্বাচিত হওয়ায়...

বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু টানা দ্বিতীয়বারের মত অ্যাটকোর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে পাবনায় কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা


এস এম আলম, ৭ নভেম্বর : বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়িত হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারী টেলিভিশন শিল্প। বিপুল পরিমান রাজস্ব পাবে সরকার। টানা দ্বিতীয়বারের মত তিনি বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি নির্বাচিত হওয়ায় সকালে আরমান সেন্টারে পাবনায় কর্মরত সাংবাদিকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ সংবর্ধনার জন্য পাবনায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments