Homeখেলাধুলাপাবনা এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন (ক্যাপ) আয়োজিত ’আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর...

পাবনা এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন (ক্যাপ) আয়োজিত ’আসাদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্ধোধন

এস এম আলম, ২২ফেব্রুয়ারিঃ পাবনায় শুরু হয়েছে এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন (ক্যাপ) আয়োজিত ’আসাদ স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’। সকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন পাবনা এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন (ক্যাপ) এর সভাপতি গৌতম কুমার চক্রবর্তী, পাবনা এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন (ক্যাপ) এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক শহিদুল হক মানিক ,সাবেক পাবনা এডওয়ার্ড কলেজ ভিপি রেজাউল করিম শরীফ, নুরুল আমিন সোহেল, সাঈদ হোসেন সুমন , আমিরুল ইসলাম লুটু, সিরাজুল আলম খোকন, আলমগীর, ইয়াকুব আলী, রাশেদ রনি, আহসান চৌধুরী, হামিদ, আকতার, রফিক, আজিজুল ইসলাম, সহ প্রক্তন ক্রিকেটাররা। উদ্বোধনী খেলায় পাবনা স্পোর্টস একাডেমি ৫ উইকেটে পরাজিত করে মনোহরপুর স্পোর্টিং ক্লাব কে। এক্স ক্রিকেটার্স এ্যসোসিয়েশনের উদ্যোগে ৯ দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments