Homeজেলা সংবাদপাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

এস এম আলম, ২৩ ফেব্রুয়ারি : বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা, একই সুত্রে গাঁথা-এ প্রতিপাদ্যে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নাহার শারমিন, সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকরা।বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরি এবং শিশু কিশোরদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments